চন্দ্রকোনা টাউনে মুখে গ্যাস দিয়ে সংজ্ঞাহীন করে ৭৫ হাজার টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা - The News Lion

চন্দ্রকোনা টাউনে মুখে গ্যাস দিয়ে সংজ্ঞাহীন করে ৭৫ হাজার টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা

 


দি নিউজ লায়নঃ       শনিবার প্রকাশ্য দিবালোকে মুখে গ্যাস দিয়ে সংজ্ঞাহীন করে ৭৫ হাজার টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা।শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার চন্দ্রকোনার গোঁসাইবাজার এলাকায়। এলআইসি এজেন্ট মধুসূদন ঘোষের প্রিমিয়াম পয়েন্ট এ টাকা জমা নেওয়ার কাজ করছিলেন বুদ্ধদেব মন্ডল। 


শনিবার দুপুরে টাকা জমা দেওয়ার নাম করে দুই যুবক ভেতরে ঢুকে তাঁর মুখে রুমাল চেপে ধরে। এতে সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপরই ক্যাশ কাউন্টারে থাকা ৭৫ হাজার টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। বিষয় টি জানাজানি হওয়ার পর তাকে উদ্ধার করে চন্দ্র কোনা গ্রামীন হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকেরা।


সেই সঙ্গে চন্দ্র কোনা টাউন থানায় গিয়ে তার পরিবারের লোকেরা লিখিত অভিযোগ করেন।অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করে।তবে প্রকাশ্য দিবালোকে ওই ঘটনা ঘটায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।চন্দ্রকোনা টাউন থানার পুলিশ দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.